বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নয়া ইতিহাসের দিকে তাকিয়ে দেশবাসী: মিলন

  • প্রকাশ সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৭৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: তিন ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতিমূলক সভা চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রোববার বিকেল ৪টায় স্বেচ্ছাসেবক দল পবা উপজেলা কর্তৃক আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বড়গাছি হাটে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, রাজশ্হাীর গণসমাবেশ থেকে দেশের নয়া ইতিহাস রচিত হবে। এখান থেকেই সরকার পতনের যুগোপদ আন্দোলনের ডাক আসবে। আর ঢাকার গণসমাবেশ থেকেই সরকার পতনের চুড়ান্ত ঘোষনা হবে।

তিনি আরো বলেন, সরকারভীত হয়ে রাজশাহীর বিভিন্ন থানায় নতুন করে মামলা দেয়া শুরু করেছে। কিন্তু এতেও লাভ হবেনা। ৩ডিসেম্বর রাজশাহীতে ১৫ লক্ষাধীক লোকের সমাগম হবে বলে উল্লেখ করেন তিনি। গণসমাবেশ সফল করতে সকালেই মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীসহ সাধারণ জনগণকে অনুরোধ করেন তিনি।

প্রস্তুতিমূলক সভা শেষে তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আরোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পবা উপজেলা সেচ্ছাসবক দলের আহবায়ক মামুন আক্তার জনি সভাপতিত্বে ও পবা উপজেলা সেচ্ছাসবক দলের সদস্য সচিব মিনারুল ইসলাম সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী জেলা বিএনপি সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, রাজশাহী মহানগর ছাত্রদল ও যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, রাজশাহী বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানহর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু।

আরো উপস্থিত ছিলেন পবা বিএনপি’র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নুজু, হরিয়ান বিএনপি’র আহবায়ক মজিবর রহমান, পারিলা বিএনপি’র আহবায়ক রেজাউল করিম,দর্শন পাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম, পৌর বিএনপি’র সদস্য মর্তুজা আলী মামুনুর রহমান জেড,’এমদাদ আলী, পবা বিএনপি’র সদস্য জেকের আলী, সুলতান আহম্মেদ, বজলুর রশিদ, বড়গাছী ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক ভিকু, আশরাফ আলী, বড়গাছী ইউনিয়ন বিএনপি সদস্য রায়হান দোলা পান্না, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এইচ রানা শেখ, পবা যুবদলে সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা ওে কামরুজ্জামান ও আক্তারুজ্জামান।
এছাড়াও যুগ্ম আহবায়ক সেরাজুল ইসলাম, মামুনুর রশিদ, মোস্তাক আহম্মেদ , নওহাটা পৌর সেচ্চাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিলন, বাবর আলী আফজাল হোসেন, আসদুল হক, মুন্তাজ আলী, সোহান রানা, আফসার আলী, তাহসান আলী, ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, পবা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, গোলাম মাওলা প্রিন্স ও বড়গাছী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুমসহ পবা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin