বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পদ্মা ও বড়ালসহ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবী

  • প্রকাশ সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নদী বাঁচলে দেশ বাঁচবে-আন্তসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার- প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচি থেকে পদ্মা ও বড়ালসহ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ রাজশাহী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সোমবার বেলা সাড়ে ১০ টা থেকে ঘন্টাব্যাপী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংঘঠনের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা‘র যুগ্ম সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্বন ও সমাবেশে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, পদ্মা নদীর সঙ্গে অনেক শাখা নদী রয়েছে। পদ্মানদীসহ এসব নদীর পাড় দখল হয়ে গেছে। প্রভাবশালীরা ক্রমেই এসব নদী দখল করে স্থাপনা গড়ে তুলেছে।

বক্তারা বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ, নদী মায়ের মতোই দেশের ভূমি, প্রকৃতি, গাছপালা, পশুপাখিসহ সবকিছুই প্রতিপালন করছে। অথচ দখল-দূষণসহ মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে নদীগুলো নানামুখী সংকটের মধ্যে পড়েছে। রাজশাহী অঞ্চলের অনেক নদ-নদীর এখন রুগ্ন দশা। অন্যতম নদী পদ্মারও করুণ অবস্থা।

বক্তারা বলেন, নদী নিয়ে একাধিকবার প্রকল্প গ্রহণ করলেও তা অপরিকল্পিত হওয়ায় এবং দুর্নীতি ও স্বচ্ছতা, জবাবদিহিতার অভাবে জনগণের অর্থ লুটপাট এবং অপচয় হয়েছে। বক্তারা বলেন, নদী বাঁচাতে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করে সমন্বিত পরিকল্পনার আওতায় স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করতে হবে।

বক্তারা বলেন, রাজশাহীর গোদাগাড়ী থেকে নাটোরের লালপুর পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে ৬৮ টি স্লুইসগেট অচল হয়ে পড়েছে। এ কারনে বর্ষার মৌসুমে বন্যারমত দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এসব সমস্যার স্থায়ী সমাধান দাবি করে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে সময়মত পদ্মা নদীতে পানি থাকে না। বর্ষাতেও কাঙ্খিত পানি আসে না পদ্মায়। আবার শীত শুরুর আগেই পুরো নদী শুকিয়ে খালে পরিনত হয়। এ কারণে পদ্মার সব শাখা নদী ইতিমধ্যে মরেও গেছে। অস্তিত সংকটে পড়েছে চারঘাটের বড়াল।

বক্তারা বলেন, এসব নদী বাঁচাতে হবে। পানির ন্যায্য অধিকার দিতে হবে, পদ্মায় পানি প্রবাহ ফেরাতে হবে। বড়ালে পানি চাই, কৃষির জন্য পানি চাই। নদ-নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিপন্ন কৃষিকে বাচাতে নদী খনন করার দাবি জানানো হয়। একই সঙ্গে এ অঞ্চলের নদ-নদীর পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদেও দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

স্বেচ্চাসেবী সংগঠন গ্রীন ভয়েসের রাজশাহী বিভাগীয় সহ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাপা রাজশাহী জেলার সভাপতি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহীর সিনিয়র সাংবাদিক ও সোনারদেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, কেন্দ্রিয় সদস্য আফজাল হোসেন, বাপা-জেলা শখার ক্রীড়া সম্পাদক গোলাম নবী রনি, সোনিয়া বেগম, রোমানা সিদ্দিকা, সমাজকর্মী অপূর্ব শাখা, নারী নেত্রী সেলিনা বেগম, ওয়েব রাজশাহী শাখার সভাপতি আঞ্জুমান আরা, রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হোসেন ও জাতীয় আদিবাসী পরিষদের নেতা সুভাষ চন্দ্র হেমব্রমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin