বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

পবা-মোহনপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন এমপি মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকায় যান এবং সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সাথে সাক্ষাত করেন। এ সময়ে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন করা। তিনি ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন। বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রায় গেলে পথের দু’ধারে দাঁড়িয়ে ফুল দিয়ে তাকে বরণ করে নেন সমর্থকরা।

এ সময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মিলন বলেন, সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে। এ জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এ নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ। তাই এ ঐতিহাসিক বিজয় মূলত জনগণেরই জয়। তিনি এ বিজয়কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী খালেদা জিয়া-এর প্রতি উৎসর্গ করেন। পাশাপাশি তিনি বলেন, এ বিজয় ব্যক্তিগত সাফল্য নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার একটি বড় সুযোগ ও গুরুদায়িত্ব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মতো তিনিও দেশ ও মানুষের কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং একটি জানাজায় অংশ নেন। পরে নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

জনগণের সাথে কথা বলার সময় আইন শৃংখলাবাহিনীর প্রতি লক্ষ্য করে বলেন, পতিত সরকারের ন্যায় আচরণ বাদ দিতে হবে। বিএনপিকে কলাগাছ মনে গা ঘষলে কাজ হবেনা। বিএনপি এখন অন্যায় দেখলে কাঁটা হয়ে দাঁড়াবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে পবা-মোহনপুরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময়ে পবা-মোহনপুরের নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, সদস্য শেখ মকবুল হোসেন, হেনা কামরুজ্জামান, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, কেশোরহাট পৌর বিএনপির সভাপতি আলা উদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এদিকে সন্ধ্যার পর থেকে বিসিক তাঁর নিজ কার্যালয়ে নামে মানুষের ঢল। এখানেও তাঁকে ফুলেল শুভেচ্ছা ভরিয়ে দেন। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণ আসেন। রাত গভীর পর্যন্ত তারা পর্যায়ক্রমে এমপির সঙ্গে সাক্ষাত করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin