সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবা-মোহনপুরে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে: এমপি মিলন

  • প্রকাশ সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার দেখা হয়েছে
oplus_2

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, পবা-মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন নির্বাচন এলাকায় উন্নয়নের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি পবা ও মহনপুর এলাকার উন্নয়নের জন্য প্রতিটি ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা শুরু করেছেন।

এরই ধারাবাহিকতায় তিনি শনিবার বেলা সাড়ে ১১থেকে দিনব্যাপী দর্শনপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সাথে দর্শন পাড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভা করেন। সেখানে তিনি তাদের সবার কথাগুলো শোনেন এবং লিপিবদ্ধ করেন। নেতৃবৃন্দ বলেন, তাদের প্রধান সমস্যা হচ্ছে রাস্তা। এরপর তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য সংসদ সদস্য নিকট আবেদন জানান। শুধু উন্নয়নমূলক কার্যক্রমই নয় তারা তাদের ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরেন। অনেকেই বলেন, তারা মিথ্যা মামলা সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে আছেন। এ সকল মামলা থেকে দ্রুত অব্যাহতি প্রদানের জন্য যেসব জটিলতা রয়েছে তা দেখভাল করার জন্য সংসদ সদস্যর নিকট অনুরোধ করেন।

সংসদ সদস্য তাদের সকল কথা মনোযোগসহকারে শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম শুরু করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, তিনি শুধু এলাকায় ঘোরাঘুরি করার জন্য সংসদ সদস্য হননি। এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ অন্যান্য উন্নয়ন কাজ করবেন বলে জানান। তিনি বলেন, নির্বাচনের সময় এলাকাবাসী তাদের উন্নয়নের দাবি জানিয়েছিলেন। জনগণের প্রতি সম্মান জানাতে তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে তিনি বদ্ধপরিকর বলে উল্লেখ করেন।

তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাজে বিশ্বাসী। তার দেওয়া ৩১ দফা বাস্তবায়নে তিনি কাজ শুরু করেছেন। হাতের আঙ্গুলে ভোটের কালি না মুছতেই তিনি তার প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন শুরু করেছেন। তারই নির্দেশনা ও সারথি হয়ে তিনিও পবা মোহনপুরের উন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়ন কার্যক্রম গুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে তিনি পবা-মোহনপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ও সদর উদ্দিন, পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, সোহেল রানা ও কুতুবুদ্দিন বাদশা, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক তাইজুল ইসলাম, যুগ্ন আহবায়ক সোহেল রানা, সদস্য মাসদার হোসেন, দর্শন পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলী, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, নওহাটা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান সহ দর্শন পাড়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও সদস্য সচিবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin