সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকার কৃষির উন্নয়নে সর্বদা সচেষ্ট। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহ জোগাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।’ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬০০ জন কৃষককে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া হাইব্রিড মরিচ ও শাকসবজি চাষের জন্য কয়েকশ কৃষককে প্রয়োজনীয় বীজ, সার ও অন্যান্য উপকরণ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কয়েকশ কৃষকের মধ্যে আম, নারিকেল ও তালের চারা বিতরণ করা হয়। প্রণোদনা বিতরণের পাশাপাশি দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে বক্তব্য প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান। তিনি বলেন, “পবার কৃষকদের হাতে সময়মতো মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এবারের প্রণোদনায় আমরা ধান ও পেঁয়াজের মতো ফসলের পাশাপাশি ফলদ ও বনজ চারাও রেখেছি। এতে একদিকে যেমন খাদ্য উৎপাদন বাড়বে, তেমনি পরিবেশ রক্ষা পাবে এবং পারিবারিক পুষ্টির চাহিদাও মিটবে। আমরা কৃষকদের সব সময় পাশে থেকে সহযোগিতা করতে প্রস্তুত।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin