সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় বাউল গানের আসর ও বৈশাখী সাধুমেলা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বাউল গানের আসর ও বৈশাখী সাধুমেলা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ও পবা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একামেডির ব্যবস্থাপনায় শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সবসার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। বৈশাখী সাধু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন, পবা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বাউল শিল্পী মোস্তফা সরকার, আফাজ বাউল, আজিজুল ভান্ডারি বাউলসহ ২০জন বাউল শিল্পী বাউল গান পরিবেশন করেন। বাউল গানের মাধ্যমে শিল্পীরা আত্মা ও মনের কথা প্রকাশ করেন। বাউল শিল্পীদের পরিবেশনায় বাউলগানই যেন হয়ে ওঠে বৈশাখী সাধু মেলার অনুষঙ্গ।

প্রধান অতিথি তাঁরা বক্তব্যে বলেন, বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীত। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। আরো ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী। তিনি আরো বলেন, শিল্পের চর্চা, শিল্পের বিকাশের জন্য সারাদেশ জুড়ে বৈশাখী সাধুমেলার আয়োজন করা হয়েছে। আজকে বাউল গানের মাধ্যমে শিল্পীরা আত্মার কথা ও মনের কথা বলবেন। বাউল গান সংগীত জগতে বিশিষ্ট আসন দখল করে আছে। বাউলের মূল ধর্মই হচ্ছে মানবতা। এই মানবতাকেই তিনি ধারণ করেছেন। ধারন ও লালন করার মধ্য দিয়েই তিনি ধর্মকে প্রচার করেছেন।

মেলার বিষয়ে জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন বলেন, নিজ দেহের মধ্যে ঈশ্বরকে পাওয়ার তীব্র ব্যাকুলতা থেকে বাউল ধারার সৃষ্টি। বাউল সাধকদের সাধনার মাধ্যম হচ্ছে গান। সাধকের কাছে সাধন-ভজনের গুরুতত্ত্ব প্রকাশ পায় গানের মাধ্যমেই। প্রত্যেক মানুষের অন্তরে যে পরম সুন্দর ঈশ্বরের উপস্থিতি, সেই অদেখাকে দেখা আর অধরাকে ধরাই বাউল সাধন-ভজনের উদ্দেশ্য। শহরে, গ্রামে ক্রমেই জনপ্রিয় হচ্ছে বাউল সংগীত। এই বাউল গানকে আমরা প্রচার এবং প্রসার করতে চাই। কারণ এটি ঐতিহ্যের একটি অংশ। এই ঐতিহ্যকে লালন এবং ধারণ করতে চাই। সেই সাথে সারাবিশ্বে এর প্রসার ঘটাতে চান বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin