সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় স্থানীয় সেবা খাতে নাগরিক পরিবীক্ষণ সেবা খাতের প্রাপ্ত তথ্য নিয়ে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বড়গাছীতে খান ফাউন্ডেশন ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের বাস্তবায়নে ও সমতা নারী কল্যান সংস্থা’র সহযোগিতায় স্থানীয় সেবা খাতে নাগরিক পরিবীক্ষণ সেবা খাতের প্রাপ্ত তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সরকার ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জনগণের দারপ্রান্তে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন তথ্য উপাত্ত, চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

শনিবার বিকেলে কালুপাড়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং গ্লেবাল অ্যাফেয়ার্স কানাডা’র আর্থিক সহযোগীতায় নাগরিক ফোরাম এর আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহা. আসাদুজ্জামান। বড়গাছী নাগরিক ফোরাম এর সভাপতি মাসুদ রানা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক নুরতাজ আলী, কাদিরুল ইসলাম, সমতা নারী কল্যান সংস্থা’র নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, কালুপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সানজিদা খাতুন, পবা নাগরিক ফোরাম’র উপদেষ্টা আহ্বায়ক রহিমা বেগম।
নাগরিক ফোরামের সাংস্কৃতিক কর্মী রায়হান আলী’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশন রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু, খান ফাউন্ডেশন পবা-পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, বড়গাছী মহিলা সমবায় সমিতির সভাপতি মনিরা বেগম, নাগরিক ফোরামের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় কমিউনিটির জনগণ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সমতা নারী কল্যান সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘সরকারী সেবা সুযোগ নয় নাগরিক অধিকার। জনগণের দারপ্রান্তে চিকিৎসা সেবা পোঁছে দেওয়া প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক। কমিউনিটির সহযোগিতা ও সরকার মিলেই পরিচালিত হয় কমিউনিটি ক্লিনিক, কাজেই উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় হবে উন্নত স্বাস্থ্যসেবা।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহা. আসাদুজ্জামান বলেন, ‘কমিউনিটি ক্লিনিক গ্রামীন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাস্থ্য সহকারীরা দক্ষতা ও অভিজ্ঞতার সাথে তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছেন। গ্রামে অনেক দরিদ্র মানুষ রয়েছে। কমিউনিটি ক্লিনিক এসব মানুষের স্বাস্থ্যসেবায় ব্যাপক সহযোগিতা করছে। এই প্রতিষ্ঠানটিকে কার্যকর রাখতে পারলে কমিউনিটির মানুষ ব্যাপক সেবা পাবে। কমিউনিটি ক্লিনিক টিকিয়ে রাখার দায়িত্ব আমার, আপনার, সকলের। নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে সরকারি সেবার মান ও কার্যকারিতা বৃদ্ধি হয়। স্বাস্থ্যসেবা জনগণের দারপ্রান্তে পৌঁছে দিতে সব ধরনের সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।’

উল্লেখ্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সামগ্রী সরবরাহ, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শ প্রদানসহ রক্তচাপ, রক্তের সুগার ও হিমোগ্লোবিন পরীক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির কাজ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin