বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবায় ৬৯৮০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি-২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম, অতিরিক্ত কৃষি অফিসার তন্ময় কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মুকবুল হোসেন, শাহানুর রহমান, জালাল উদ্দিন দেওয়ান, মেহের নেগার, মাহমুদা খাতুন সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬৯৮০ (ছয় হাজার নয়শত আশি) জন এর মধ্যে গম ১৮০০ জন, ভুট্টা ৯০ জন, সরিষা ৪০০০ জন, চিনাবাদাম ১০০ জন, মসুর ৬৫০ জন, শীতকালীন পেঁয়াজ ১৫০ জন, খেসারি ১৫০ জন ও অড়হর ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin