সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবার বসুয়ায় আমসহ গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

  • প্রকাশ সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের বসুয়ায় আমসহ চব্বিশটি আমরুপালী, বারি-৪ ও ব্যানানা আমের গাছ কেটে ফেলেছে দৃর্বৃত্তরা। আম বাগানের মালিক আব্দুল হামিদ বলেন, বসুয়ায় বেল্লালের মাঠ এর পার্শে ৮৫ শতক জমিতে বিভিন্ন প্রজাতির আমের গাছের বাগান রয়েছে। প্রতিটি গাছে তিন বছর ধরে আম ধরছে। এবারও প্রতিটি গাছে প্রচুর পরিমানে আম এসেছে এবং আম বড় হতে শুরু করেছে। কিন্তু দৃর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে তার বাগানের এই আমের গাছগুলো কেটেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, তার ভাতিজাদের সাথে ঐ জমি নিয়ে মামলা চলমান। প্রহিংসা পরায়ন হয়ে এই ঘটনা ঘটাতে পারে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, দুর্বৃত্তা তার প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতি করেছে। শুধু এটাই নয় তারা তার বাগানের সৌন্দর্র্য্য নষ্ট করেছে। তিনি বলেন, গাছ কাটার অভিযোগ এনে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রাজপাড়া থানা পুলিশ বাগান পরিদর্শন করেছেন। তিনি দুর্বৃত্তদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

এদিকে বসুয়া এলাকার একাধিক ব্যক্তি বলেন, এই বাগানটি আব্দুল হামিদ ও তার একমাত্র ছেলে আরিফুল মিলে অনেক কষ্ট করে তৈরী করেছেন। গত তিন বছর ধরে এই বাগানের গাছে আম আসতে শুরু করেছে। এবার প্রচুর আম ধরেছে। এই আম পাড়ার অনেক ছেলে মেয়েরা না বলেই পেরে খায়। কিন্তু আরিফুলরা কাউকে কোনদিন কিছু বলেন না। উপরোন্ত আম পাকলে প্রতিবেশীদের দিয়েই নিজেরা খান এবং বিক্রি করেন বলে জানান। তারাও এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। সেইসাথে দোষিদের শাস্তির দাবী জানান। .

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin