নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারে নওহাটা পৌর এলাকাবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে বায়া হাট প্রাঙ্গনে দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু।
প্রধান বক্তা বলেন, আপোষহীন নেত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া আজ সারা বিশ্বে স্বীকৃত প্রাপ্ত। তিনি কখনও কোন অন্যায়ের কাছে আপোষ করেনি। দেশের মানুষের ভোটে তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি শুধু বিএনপির নেত্রী নয়, সারা দেশসহ বিশ্বের নেত্রী। তিনি দেশ স্বাধীনের সময় যে ত্যাগ স্বীকার করেছেন, তাঁর ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই নেত্রীকে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান খুনি হাসিনা অন্যায়ভাবে এক কাপুড়ে তাঁকে তাঁর বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে সময় তাঁকে পানি পর্যন্ত খেতে দেয়নি।
তাঁকে বিভিন্নভাবে নির্যাতন করেছিল এই ফ্যাসিবাদী হাসিনা সরকার। অথচ এই বাড়ীটি সরকারীভাবে এককালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-কে দেওয়া হয়েছিল। তাঁকে অন্যাযভাবে জেলে নেওয়া হয়েছে। তাঁকে এই সরকার ধীরে ধীরে হত্যার উদ্যেশ্যে ষড়যন্ত্র করে পয়জন মিশিয়ে হত্যা করেছে। এটা শুধু ফ্যাসিবাদী হাসিনার ব্যাক্তিগত চরিতার্থ হাসিল করার জন্য এমন জঘন্য কাজ করেছেন। আপনারা সেই নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করবেন।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে নেত্রীর মনোনয়ন দেওয়া ধানের শীষের মনোনিত প্রার্থী রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের এমপি প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। আমরা তাকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়লাভ করাবো এই হোক আমাদের অঙ্গীকার।
নওহাটা পৌরসভা ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিঠুর সভাপতিত্বে ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ এর সঞ্চালনায় এসময় অতিথি হিসিবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব দলের সদস্য ইফতেখার আলম ডনি, নওহাটা পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান বাবু, বিএনপি নেতা আলমগীর হোসেন, ফজলুল হক বাবুল, রিপন, সেলিম, আলম, সাদেক আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সর্বশেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া করেন বায়া হাট মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলা মুফতি এম আর কে সালমান ফার্সী।