রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জামাল শহীদুল ও অন্যান্য প্রয়াত ব্যক্তিদের স্বরণে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে মোট বত্রিশটি দল অংশগ্রহন করে। শুক্রবার বিকেলে সুচারণ গ্রামের তরুন ও যুব সমাজের আয়োজনে সুচারন স্কুল মাঠে এই টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মেদ, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান সংস্য সচিব বাদশা মিয়া ও সাবেক সদস্য মুনসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আলহাজ্ব আয়নাল হক। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল পবা উপজেলা শাখার সদস্য সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা সঙ্গে যুক্ত থাকলে শরীর ও মন ভালো থাকে। শুধু তাইনয় বিশ্বের নিকট দ্রুত পরিচিতি লাভ করা যায়। একজন রাজনীতিবিদও এত দ্রুত বিশ্বের দরবারে পরিচিতি পায়না। তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্রীড়া ও সংস্কৃতির উপরে অনেক গুরুত্ব দিয়েছেন। চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতিকে বাধ্যতামুলক করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি যে যে কাজে পারদর্শী হবে সেই শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি ঐ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করে পারদর্শী করে গড়ে তোলা হবে। সেইসাথে সরকারীভাবে ভাতা এর ব্যবস্থা করা হবে বলে জানান প্রধান অতিথি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin