নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর ভবানীপুর পূর্বপাড়া এলাকায় যৌতুকের দাবিতে সন্তানের সামনেই সোনিয়া (২২) নামের এক গৃহবধূকে নির্যাতন ও গলা টিপে হত্যা করেছে পাষণ্ড স্বামী। নিহত গৃহবধূ পবা উপজেলার কইরা গ্রামের হানিফের মেয়ে। বুধবার রামচন্দ্রপুর ভবানীপুর পূর্বপাড়া এলাকায় সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠান।
সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত যৌতুকের জন্য গৃহবধূ সোনিয়া (২২) কে নির্যাতন করতেন তার স্বামী ভবানীপুর পূর্বপাড়া এলাকার মুঞ্জিলের ছেলে নাসির। বুধবার সকালে ৯ টার দিকে ঝগড়া স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায় স্বামী সোনিয়াকে ব্যপক মারপিট করে ও গলা চেপে শ্বাস রোধ করে হত্যা করে। এ সময়ে নাজমিন নামে ৪ বছরের এক কন্যা ঘটনাস্থলেই ছিলো। ঘটনার পরেই নাসিরসহ সবাই বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হলে মেয়ে নাজমিন পুলিশ কে ঘটনার বিস্তারিত জানানয়
নাজমিন জানায়, তার সামনে আব্বু আম্মুকে গলা চেপে শ্বাসরোধ করে মেরেছে। পরে আম্মুকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।
এ বিষয় পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, নিহত গৃহবধুর পিতার দাবি তার মেয়ে কে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করার পরে তাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বাবা হানিফ আলী (৫০) পবা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।