মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষনে অবদানের স্বীকৃতিতে সেভ দি ন্যাচার এন্ড লাইফকে সম্মাননা প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ৫ জুন, ২০২২
  • ৬৪১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষনে প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করায় রাজশাহী পরিবেশ অধিদপ্তর কর্তৃক বেসরকারী সংস্থা সেভ দি ন্যাচার এন্ড লাইফকে ক্রেষ্ট দিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার এই সম্মাননা প্রদান করা হয়। রাজশাহী শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্যমে সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান এই সম্মাননা ক্রেষ্টটি গ্রহন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাবরিনা নাজ ও রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কল্যান চৌধুরীসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ভাল কিছু করার পর তার স্বীকৃতিস্বরুপ যে কোন ধরনের পুরস্কার পাওয়া মানে সেই কাজের গতি বৃদ্ধি করা। তিনি এই প্রতিষ্ঠানের পক্ষ হতে যে ভাবে কাজ করে যাচ্ছেন তার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবেন। তবে এই সম্মাননা তার কাজের গতিকে আরো বৃদ্ধি করেছে বলে উল্লেখ করেন তিনি। এরজন্য তিনি আয়োজক প্রতিষ্ঠান ও জেলা প্রশাসনকে বিশেষ ধন্যবাদ জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin