নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সপুরা গোরস্থানে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটি এ কর্মসূচি শুরু করে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান। এদিন মেহগনি, আম, কাঁঠাল, পেয়ারা, নীম, জলপাই, তেঁতুল, খেজুরসহ বিভিন্ন প্রজাতির ৫০০ গাছ রোপণ ও স্থানীয়দের মাঝে বৃক্ষ উপহার দেয় সংগঠনটি।
প্রধান অতিথি বলেন, দেশকে এবং প্রাণীকুলকে বাঁচাতে গাছের কোন বিকল্প নাই। তিনি প্রতিটি বাড়ির আঙ্গিনায় গাছের চারা রোপন করার আহ্বান জানান। সেইসাথে যেখানেই ফাঁকা পাওয়া যাবে সেখানেই বৃক্ষরোপন করার কথা বলেন। তিনি আরো বলেন. রাজশাহী সিটি কর্পোরেশন বিএনপি’র আমলে পরিবেশের উপরে প্রথম স্থান অধিকার করে। সেইসাথে এখানে প্রায় জিরো দুষন ছিলো বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, পতিত সরকারের আমলে সব থেকে দুর্নিবাজ সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামার লিটন সিটি কর্পোরেশনকে একেবারে শেষ করে গেছেন। এটাকে একটি দুষনের শহর হিসেবে গড়ে গেছে। শতবর্ষী গাছ গুলো কেটে শহরকে একটি উপ্তপ্ত শহরে পরিণত করেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এবং তিনি যদি আবার মেয়র হন তাহলে শহরকে আবারও সবুজে মুড়িয়ে দেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, প্রথমত বৃক্ষরোপণ একটি ইবাদত; যেটি সাদকায়ে জারিয়া অর্থাৎ মৃত্যুর পরও সওয়াব পাওয়া যায়। দ্বিতীয়ত পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অনেক ইফেক্টিভ। সেজন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। যেভাবে পরিবেশের বিপর্যয় ঘটেই চলেছে, সম্ভবত পৃথিবীর ধ্বংস খুবই সন্নিকটে। তাই অবশ্যই সবার বৃক্ষরোপণ করা উচিত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা নগরীতে এ কার্যক্রম শুরু করেছি। উপজেলাগুলোতে ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।