মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

পাবনার চাটমোহরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণের সাথে শনিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে সংস্কৃতি জেলার বেদিয়া মাহাতো, গোড়াইত, মালো, ভূমিজ, লোহার, মুন্ডা, পাহাড়িয়া, কুড়মি মাহাতো, বাগদী ও ঘাসি মালোসহ মোট ১০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে বিপন্নপ্রায় জাতিসত্তা সমুহের মাতৃভাষা ও সংস্কৃতি চর্চার প্রতিবন্ধকতা চিন্থিতকরণ এবং লালন, চর্চা, প্রচার, প্রসার, ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে এবং সচেতন সুনাগরিক গঠনের লক্ষ্যে করণীয় শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একডেমির আয়োজনে অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী পরিষদ সদস্য চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত থেকে এ বিষয়ে আলোচনা করেন আদিবাসী বীর মুক্তিযোদ্ধা মন্টু পাহান, বীর মুক্তিযোদ্ধা বজলাল চন্দ্র মাহাতো, রাজশাহী বিভাগের সেরা নারী উদ্যোক্তা (কৃষক সম্মাননা- ২০২২) প্রাপ্ত সুরতি রানী মাহাতো, বেদিয়া মাহাতো, নেতা রামপ্রসাদ মাহাতো, রনজিৎ বড়াইত, সমর বিশ্বাস, অপূর্ব কুমার সিং, রমেন সর্দার, সুশীল মাহাতো, চন্ডি বানিয়াস, মিঠু মুরারী ও স্বপ্না কর্মকার । এছাড়াও অত্র জাতিগোষ্ঠির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin