সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পাস করেছেন অলিম্পিয়ান সাগর, ফেল মারুফা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: খেলার পাশাপাশি পড়াশোনায় সাফল্য পেয়েছেন অলিম্পিয়ান সাগর ইসলামসহ অন্যরা। বৃহস্পতিবার বের হওয়া এইচএসসির ফলাফলে সাগরসহ অন্যরা পাস করেছেন। উত্তীর্ণ হতে পারেননি নারী ক্রিকেটার মারুফা আক্তার। আর্চার সাগর বিকেএসপি থেকে ৩.০৮ জিপিএ পেয়ে পাস করেছেন। এশিয়া কাপে স্বর্ণজয়ী আরেক আর্চার আব্দুর রহমান আলিফ জিপিএ পেয়েছেন ৩.৮৩।

বিকেএসপি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার মারুফা আক্তারও। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হতে পারেননি তরুণ এই পেসার। শুধু ভূগোলে অকৃতকার্য এসেছে মারুফার ফল। এ নিয়ে স্বাভাবিকভাবে তার মন বিষণ্ন। তবে বিকেএসপির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান পরীক্ষার খাতা আবার নিরীক্ষার জন্য আবেদন করবেন বলে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মারুফা আমাদেরকে জানিয়েছে, ভূগোল পরীক্ষা খারাপ দেয়নি সে। তাই আমরা কলেজের পক্ষ থেকে মারুফার ভূগোল পরীক্ষার খাতা পুনরায় নিরীক্ষার জন্য আবেদন করবো। এরপর দেখা যাক, নতুন ফলে কী আসে।

এদিকে নারী ফুটবলারদের মধ্যে শামসুন্নাহার সিনিয়র ও হালিমা আক্তারের পরীক্ষা দেওয়ার কথা থাকলেও দেননি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin