নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়িয়া সম্প্রদায়ের পূণেক্ষেশা ক্ষাড়িয়্যা উৎসব গত বুধবার নাটোরের লালপুর উপজেলা আরবাব ইউনিয়নের বাহাদুরপুর পাহাড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির গবেষনা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবরার ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান মখলেছ। ।
বিশেষ অতিথি ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার, পাহাড়িয়া গবেষক অভিলাষ বিশ্বাস, পাহাড়িয়া নেতা সুব্রত বিশ্বাস ও রঘুনাথ বিশ্বাসসহ অত্র ইউনিয়নের নারী ও পুরুষ সদস্য এবং অন্যান্য পাহাড়িয়া নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান পাহাড়িয়া সম্প্রদায়ের বিভিন্ন উৎসব এবং তাদের জীবনমান ও তাদের কর্মসংস্থান বিষয়ে আলোচনা হয়। শেষে পাহাড়িয়া সম্প্রদায়ের শিল্পিদের সমন্বয়ে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।