সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পুজায় জেলায় প্রায় তিন হাজার আনসার ভিডিপি সদস্য দ্বায়িত্ব পালন করছে

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় রাজশাহীতে চলছে সোনাতন ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূর্গোৎসব। এই উৎসবকে যেন হিন্দু সম্প্রদায়ের লোকজন ভালভাবে এবং সুন্দরমত উৎযাপন করতে পারে সে জন্য আইন শৃংখলা বাহিনী কাজ করছে। আইন শৃংখলার কাজে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে দিনরাত আইন শৃংখলার কাজ রক্ষায় কাজ করছে আনসার ভিডিপির সদস্যরা।

এবার রাজশাহী জেলায় ২৯৬৮জন আনসার ভিডিপি আইন শৃংখলা রক্ষায় কাজ করছে বলে জানা গেছে। আর রাজশাহী মহানগরে দ্বায়িত্ব পালন করছে মোট ৫৪০জন। বিষয়টি নিশ্চিৎ করেন আনসার ভিডিপি বোয়ালিয়া থানা অফিসার সুজন রানা।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর ঘোষপাড়ায় শ্রী শ্রী দূর্গামাতার মিলন মন্দিরে গেলে আনসার ভিডিপি’র ১৪নং ওয়ার্ড দলনেত্রী মনি, ৯নং ওয়ার্ড দলনেত্রী সুলেখা ঘোষ, সদস্য আব্দুর রহমান ও শহিদুল ইসলামকে কর্তব্য পালন করতে দেখা যায়। এ বিষয়ে দলনেত্রী মনি বলেন, তারা এই মন্দিরে সঠিকভাবে দ্বায়িত্ব পালন করছে। তারা শেষ পর্যন্ত দ্বায়িত্ব পালন করে যাবেন বলে জানান তিনি।

আনসার ভিডিপি বোয়ালিয়া থানা অফিসার সুজন রানা বলেন, আনসার ভিডিপি এখন আর আগের মত নেই। তারা এখন পুলিশসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সঠিকভাবে দ্বায়িত্ব পালন করছে। শুধু পুজা নয় সরকারের নির্দেশনা অনুযায়ী সকল কাজে তারা দ্বায়িত্ব পালন করতে প্রস্তুত আছে এবং করছে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin