বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

  • প্রকাশ সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩১৩ বার দেখা হয়েছে

 

গত ৩০ ও ৩১ মার্চ ২০২৩ ইং তারিখ অনলাইন পোর্টাল আউচ সংবাদ সহ আরো বেশ কয়েকটি অনলাইনে রাজশাহীতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে পুলিশের পোশাকে কে এই যুবক ও রাজশাহীর মতিহার থানা এলাকার হোয়াইট কালার মাদকের গড ফাদার ‘অলি’ শিরোনামে দুইটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদ দুইটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদীত।
প্রকাশিত সংবাদে আমাদের দুই ভাইকে নিয়ে উল্লেখ করা হয়েছে রাজশাহীর মতিহার থানাধীন শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি, বিভিন্ন মামলার আসামি বলে উল্লেখ করা হয়েছে। সেইসাথে আমাকে পুলিশের পোশাক পরে কোমরে অস্ত্র ঝুলিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে বলে আখ্যায়িত করা হয়েছে। এছাড়াও আমার অপকর্মের সাথে জড়িত কেউ কথা বললে নিজেকে র‌্যাবের সোর্স অথবা পুলিশের গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে মেরে ফেলার এবং মাদক কিংবা অস্ত্র মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার ভয়ভীতি প্রদর্শন করি উল্লেখ করা হয়েছে। যা কোনভাবেই সত্য নয়। আর আমার এই ছবি এডিটিং করে বসানে হয়েছে। আমার মুখের অংশ ঐ পোশাকধারী মাথার অংশ কেটে ফেলে বসানো হয়েছে।
এছাড়াও দুইটি সংবাদে উল্লেখ করা হয়েছে আমরা হোয়াইট কালার মাদক ব্যবসায়ী। এছাড়াও আমার বড় ভাই হাসিবুল হাসান হাসিবকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে আমি ও আমার ভাই মাদক ব্যবসার সাথে কোনভাবেই সম্পৃক্ত নয়। আমার ভাই হাসিব একজন বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী। এছাড়া তিনি নানাধরনের সামাজিক কাজে লিপ্ত। আর আমরা কাউকে হয়রানী করিনা। এছাড়াও পুলিশ এর বিরুদ্ধে অযাচিত কোন প্রকার অভিযোগ করিনা। আমরা সবাই শান্তশিষ্ট এবং সুনামের সাথে এলাকায় বসবাস করে আসছি। সেইসাথে আমরা এলাকায় মাদকের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদ করি বলে অত্র এলাকার মাদক ব্যবসায়ীরা আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করতে এই ধরনের সংবাদ পরিবেশন করিয়েছেন। আমরা উভয়ে প্রকাশিত সংবাদের আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মেহেদী হাসান অলি

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin