সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

প্রতীক বরাদ্দের আগেই ফেস্টুন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী ফেস্টুন টাঙানোর অভিযোগ উঠেছে জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার পর থেকে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার বিভিন্ন স্থানে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের ফেস্টুন ঝুলে থাকতে দেখা গেছে।

এ ঘটনায় পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল রাজ্জাক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় গিয়ে লিখিত অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। ইউএনও তাকে পরদিন সকালে কার্যালয়ে এসে অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে অভিযোগকারী আব্দুল রাজ্জাক বলেন, “নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের প্রচার-প্রচারণা কিংবা ফেস্টুন লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ আচরণবিধি উপেক্ষা করে ফেস্টুন টাঙিয়েছেন, যা স্পষ্টভাবে আইনের লঙ্ঘন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin