রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী

  • প্রকাশ সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের পতাকাকে এই ছোট সোনামনিরা ভবিষ্যতে বিশ্ব দরবারে তুলে ধরবে বলে তিনি আশা করেন। শনিবার বিকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই ও যারা অংশগ্রহণ করেছে তারা যেন ভবিষ্যৎ জাতির নেতৃত্ব দেয় এবং রাজশাহীর সম্মান বৃদ্ধি করে এটাই প্রত্যাশা। প্রতিযোগিতায় যারা খুবই ভালো করবে তারা জাতীয় পর্যায়ে উন্নত ট্রেনিং পাবে এবং বিকেএসপিতে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে।
প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের জাতীয় যে স্টেডিয়াম আছে সেটার নাম জাতীর প্রিয় সন্তান বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে করা হবে। সেখানে নতুন করে ফ্ল্যাগ লাইট লাগানো হবে। রাজশাহীতে খুব দ্রুত টি-টোয়েন্টি ও আন্তর্জাতিক মানের ফুটবল এবং অন্যান্য খেলা নিয়ে এসে রাজশাহীর খেলার মান আরও বৃদ্ধি করা হবে। আমি আশা করছি রাজশাহীর বিভিন্ন স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পবা মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন, পুঠিয়া-দূর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত কমিশনার আল মামুন, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী ঈশা বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট, সনদ এবং ট্রফি তুলে দেন মন্ত্রী।
উল্লেখ্য যে, সরকার তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে। এ খেলায় ৮টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোর ক্রীড়া প্রতিভা অন্বেষনে অংশ গ্রহণ করে। ইভেন্টগুলো হচ্ছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, দাবা, মার্শাল আর্ট এবং সাঁতার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin