বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

প্রধানমন্ত্রীকে কটুৃক্তি করা মামলায় হাজিরা দিলেন চাঁদসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ

  • প্রকাশ সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদের করা হয়রানীমূলক মামলায় হাজিরা দিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ অন্যান্য নেতৃবন্দ। তাঁরা সোমবার সকালে রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন। এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য রোকনুজ্জামান আলম, রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তার টুটুল, আমিনুল হক মিন্টু ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই মামলায় মোট আটজন আসামী রয়েছেন। বিজ্ঞ বিচারক আগামী ২৭ অক্টোবর আবারও এই মামলার তারিখ দিয়েছেন বলে জানান আবু সাঈদ চাঁদ। মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা মূলক মামলা। প্রতিপক্ষকে হয়রানী ও আন্দোলন সংগ্রাম থেকে বিরত রাখতেই এই ধরনের মামলা করছে সরকার দলীয় নেতারা।

তিনি বলেন, মামলা হামলা যতই হোক, তাঁকে এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের কোনভাবেই আর দমিয়ে রাখা যাবেনা। সরকার পতনের জন্য চলমান আন্দোলনকে সামনের দিনে আরো বেগমান করে এই সরকারকে বিতারিত করা হবে। সেইসাথে এই নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন করার ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin