নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার বিকেলে রাজশাহী জনসভা ও একটি ধর্মসভায় যোগদান করেন। তিনি সকালে রংপুর হয়ে রাজশাহী হেলিকপ্টার যোগে আসেন। বিমান বন্দরে অবতরণ করে তাঁর নিজ মিনিবাসে করে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আসেন। আসার পথে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামের সামনে থেকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর এর সদস্য সচিব ইঞ্জি: আরিফুজ্জামান সোহেল এর পক্ষ থেকে অফিসিয়াল ক্যাপ এবং গেঞ্জি উপহার হিসেবে প্রদান করা হয়। তারা প্রধানমন্ত্রীকে গাড়ী থামাতে অনুরোধ করলে প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে এই উপহার গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজেম্মেল হক, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার মোহাম্মদ জিমু, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইউনুস আলী অনিক, দপ্তর সম্পাদক ওমর আলী রবি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাচ্চু ও বিভিন্ন ইভেন্টের ক্ষুদে খেলোয়াড়বৃন্দ।