শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন প্রকল্প পরিচিতি ও অবহিতকরণ সভা মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখম ছেলের রাজশাহীর জেলা প্রশাসক এর হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল রাসিকের ৯ নম্বর ওয়ার্ডে যুবসমাজের উদ্যোগেই পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার করেন আরডিএ চেয়ারম্যান সুইট প্রধানমন্ত্রীর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ যোগদান বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায়: আরডিএ চেয়ারম্যান সুইট

প্রধানমন্ত্রীর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ যোগদান বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায়: আরডিএ চেয়ারম্যান সুইট

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউইউর্ক গেছেন। তাঁর এই সফর প্রসঙ্গে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ( আরডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট বলেন জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগদানের শুভ সূচনায় বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায়ের সৃষ্টি হতে যাচ্ছে। তিনি তাঁকে অভিনন্দন এবং সফরের সার্বিক সফলতা কামনা করেন।

তিনি আরো বলেন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগদানের শুভ সূচনায় বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট’-এ অংশগ্রহণ এবং বিশ্বনেতাদের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জাতিসংঘে আনুষ্ঠানিক ও ব্যস্ত সফরসূচি শুরু হয়েছে।

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জন মানুষের অধিকার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে এই গৌরবোজ্জ্বল সূচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বমঞ্চে প্রিয় নেতার এই বলিষ্ঠ উপস্থিতি এবং দেশের স্বার্থ সংরক্ষণে তাঁর দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin