সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ফিলিস্তিনিতে ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক সংস্থার মানববন্ধন ও সংহতি সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনির গাজা ও রাফায় বর্বরোচিত ও নারকীয় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ অসংখ্য মানুষ ও শিশু নিহত হয়েছে। হত্যাকান্ড চলমান রয়েছে। এর প্রতিবাদে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর শাখার আয়োজনে মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিকুল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েল।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহ্বায়ক সাবেক অধ্যক্ষ সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক অধ্যাপক আফজাল হোসেন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সদস্য মুঞ্জুয়ারা খাতুন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন ও সমাজসেবক ও সংবাদকর্মী ওয়ালিউর রহমান বাবু।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি সঞ্চালনায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ, সংবাদকর্মীসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীগণ এবং শুধি সমাজ এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েলী দখলদার বাহিনী বর্বরোচিত হামলা চালিয়ে নির্মমভাবে শিশু, নারীসহ সকল মানুষকে হত্যা করছে। সেইসাথে হত্যা করছে সাংবাদিকদের। এপর্যন্ত ২১১জনের বেশী সাংবাদিককে হত্যা করা হয়েছে। গুড়িয়ে দেয়া হয়েছে মুসলিমদের প্রার্থনার স্থান যেমন মসজিদ, মাদ্রাসা ও মাজার শরীফ, বসবাসের সকল স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ সকল স্থাপনা।

তারা আরো বলেন, ইসরায়েল আসলে যুদ্ধ করছেনা। ইসলায়েল দখল করছে। তারা যুদ্ধের সকল নিয়ম ও আইন ভঙ্গ করলেও মুসলিম বিশ্ব এখানো চুপচাপ রয়েছে। সেইসাথে মানবাধিকার সংস্থাগুলোও নিরব ভূমিকা পালন করছে। আর জাতি সংঘ সস্তা বিবৃতি দিয়ে নিজেদের নির্দোষ ভূমিকা পালন করছে। তারা সকলেই নিজেদের স্বার্থ দেখছে বলে উল্লেখ করেন তারা। তারা বলেন, মুসলিম বিশ্ব একত্রিতভাবে যদি ইসলায়েলের উপরে হামলা করে তাহলে ইসরায়েলকে এক ঘন্টার মধ্য ধুলিস্যাৎ করে দেয়া সম্ভব।

নেতৃবৃন্দ আরো বলেন, ইসরায়েলকে আমেরিকা ও ভারত সরাসরি সহযোগিতা করছে। এছাড়াও ভারতে মুসলিমদের উপরের চলছে নির্যাতন। এ অবস্থায় উপস্থিত নেতৃবৃন্দ বিশ্বের সকল মুসলিম দেশকে একত্রিত হওয়ার আহ্বান জানান। এছাড়াও ইসরায়েলী, আমেরিকান ও ভারতীও পন্য বর্জনসহ সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তারা। সেইসাথে বাংলাদেশের সকল মসুলিম জনগণ ফিলিস্তিনির পাশে আছে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। শেষে সভাপতি সবাইকে ধন্যাবাদ জানিয়ে কর্মসূচী শেষ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin