নিজস্ব প্রতিবেদক: যুবদল রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গত মাসের ২৬ তারিখ ঢাকায় কেন্দ্রীয় কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মাহফুজুর রহমান রিটন অংশগ্রহন করেন। সভা শেষে অন্যান্য নেতৃবৃন্দের সাথে তিনিও বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। সকল আনুষ্ঠিকতা শেষ করে রিটন বৃহস্পতিবার বিকেলে বিমান যোগে রাজশাহীতে পৌঁছালে বিমানবন্দরে রাজশাহী মহানগর ও বিভিন্ন থানা যুবদলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। সেইসাথে পুরো বিমানবন্দর স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন নেতবৃন্দ। পরে তিনি খোলা মাইক্রোতে করে বিমানন্দর থেকে রওনা হয়ে পুরো মহানগরী প্রদক্ষিণ করেন।
এ সময়ে নেতৃবৃন্দ মোটর সাইকেল ও কার ও মাইক্রো নিয়ে তাঁর সঙ্গে সঙ্গে শোভাযাত্রা করেন। এ সমেয় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, যুগ্ম আহবায়ক বৃন্দ নাসিম খান, ফয়জুল হক ফাহি, আনারুল ইসলাম, জামিল উদ্দিন, আলমগীর হোসেন, সোহেল রানা, ইসমাইল আলী রাহী, রাজশাহী মহানগর যুবদলের দপ্তর শফিক মাহমুদ তন্ময়। রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, মহানগর যুবদলের সদস্য বনি সরদার, মিসদাকুর খান মিলন, মনিরুল ইসলাম জনি,আশরাফুজ্জামান সজিব, তন্ময় মোল্লা,জুয়েল ইসলাম,মির্জা ইমরুল মুন্না, রফিক ও সাইফুল।

আরো উপস্থিত ছিলেন সোহেল রানা, রাসেল হোসেন, আকতার হোসেন অপু, সুমন সরদার, সরোয়ার পারভেজ রকি, রবিন উন হাসান জাহিদ, পলাশ, বাপ্পি, আলিফ আল মাহমুদ লুকেন, এসএম তোহিদ দুর্লভ, তানভীর আহমেদ হিরা, জয়নাল আবেদীন জনি, টোকেন, মতিয়ার থানা দক্ষিণ যুবদলের সাবেক সিনিয়র যুব আহ্বায়ক বশির উদ্দিন সানি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য হাসেম শেখ, হাসনাত হোসেন ফয়সাল জন, সুমন, রাকিব হোসেন, রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম মিম, মতিয়ার থানা উত্তর ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি, চন্দ্রিমা থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফ সরকার রাব্বি, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ হাসান রিয়াদ, সামাউল হক হৃদয়, নাফি, নিউ গভর্মেন্ট ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আবদুল্লাহ, ছাত্রদল বোয়ালিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক প্রান্ত চৌধুরী ও নিশান সহ ছাত্রদলও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।