বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বন্যার্তদের জন্য রাজশাহী ক্যান্টমেন্ট পাবলিক স্কুলের ছোট্ট শিক্ষার্থী তাসবিহা আজাদ’র অর্থ প্রদান

  • প্রকাশ সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ১২টি জেলা যেমন, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার বন্যা হয়েছে। এর মধ্যে ফেনীর অবস্থা ভয়াবহ বলে জানা গেছে। এ অবস্থায় বানভাসীদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। ছ্টো শিশুরাও শামিল হচ্ছে এই কাজে। তারাও তাদের বাড়িতে মাটির ও প্লাস্টিকের ব্যাংকে জমানো টাকা তুলে দিচ্ছে ত্রানের জন্য টাকা উত্তোলনকারী শিক্ষার্থী ও স্কুলের শিক্ষকদের হাতে।

এরই ধারবাহিকতায় বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছে রাজশাহী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী তাসবিহা আজাদ। তাসবিহা তার মাটির ব্যাংকে জমানো সমস্ত টাকা ব্যাংক সহ তার স্কুলের শিক্ষিকার হাতে তুলে দেয়। এ সময় শিক্ষীকা বলেন, ছোট বেলা থেকে দান করার অভ্যাস হওয়াটা ভাল। ভবিষ্যতে এই শিশুরা যখন বড় হবে তখন দেশের ও জনগণের সেবায় তাদের হাত আরো বেশী করে প্রসারিত হবে উল্লেখ করেন তিনি।

এদিকে টাকা ত্রান তহবিলে দান করার সম্পর্কে জানতে চাইলে তাসবিহা আজাদ বলে, তার খুব ভাল লাগছে। যদিও তার এই টাকাটা অতি নগন্য। তবুও এই কর্মে শরীক হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে বলে জানায় তাসবিহা। এ সময়ে তার সহপাঠিরা উপস্থিত ছিলো।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin