রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বরেন্দ্র অঞ্চলের টেকসই উন্নয়নে এডিবি-বিএমডিএ‘র ‘বারিন্দ’ প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র প্রকল্প জলবাযু সহনশীলতা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে “বরেন্দ্র এলাকা স্থিতিস্থাপক ও উদ্ভাবনী উন্নয়ন (ইঅজওঘউ)” প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং (ওডগ) এর আয়োজনে রাজশাহীর স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে এই সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। সভাপতিত্ব করেন বিএমডিএ‘র নির্বহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সর্বপ্রথমে আমি স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা, সাহসী মুক্তিযোদ্ধা, বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনবারের সফল প্রধানমন্ত্রী, প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারণ তিনি তাঁকে বিএমডিএ‘র চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। সেই সাথে তিনি ধন্যবাদ জানান মরহুম আসাদুজ্জামানকে, যিনি এই বরেন্দ্র অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের দিনরাত পরিশ্রম করে গেছেন। তার চেষ্টার ফলে আজ বরেন্দ্র এক ফসল থেকে তিন ফসলে পরিণত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়ত কৃষিতে কিভাবে পরিবর্তন নিয়ে আসা যাবে তার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আধুনিক কৃষি ও কৃষকের জন্য যা বাজেট প্রয়োজন তিনি দিতে বিন্দুমাত্র কার্পণ্যতা করবেন না। কিন্তু একটাই নির্দেশ কৃষকের যেন ভাগ্যের পরিবর্তন হয়। বরেন্দ্র অঞ্চল দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রতিকূল কৃষি-পরিবেশগত অঞ্চল হিসেবে স্বীকৃত। বিগত দশক গুলোতে কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য সত্ত্বেও, এই অঞ্চলটি জলবায়ূ পরিবর্তন, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, বারবার খরা, ভূমি অবক্ষয় এবং পানি সম্পদের উপর ক্রমবর্ধমান চাপের মতো গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

বাংলাদেশ সরকার দেশব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা তৈরিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বারিন্দ প্রকল্পটি টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি, পরিবেশ সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এই জাতীয় অগ্রাধিকারগুলো অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কৃষিকে আরো লাভজনক করা যার এবং অল্প খরচে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে তিনি প্রতিনিয়ত কাজ কওে যাচ্ছেন। এডিবি,আইডাবলুএম এবং বিএমডিএ এর যৌথ উদ্যোগে গৃহীত এই প্রকল্প বারিন্দ অঞ্চলের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি।

প্রকল্পটি পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি টেকসই উন্নয়ন মডেল প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। সরকার কৃষি ও পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় বিএমডিএ বারিন্দ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আশা করেন, সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টায় এই প্রকল্প সফল ভাবে বাস্তবায়িত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ বরিন্দ অঞ্চল গড়ে তুলতে সহায়ক হবে।

সভাপতি তার বক্তব্য বলেন, আজকের এই উদ্বোধনী কর্মশালা সকলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। “বারিন্দ অঞ্চল স্থিতিস্থাপক ও উদ্ভাবনী উন্নয়ন (বারিন্দ) প্রকল্প কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়। এটি বারিন্দ অঞ্চলের দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা, কৃষি উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা নিশ্চিত করার একটি সমন্বিত উদ্যোগ। বিএমডিএ প্রতিষ্ঠালগ্ন থেকে বারিন্দ অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে কাজ করে আসছে। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে আমাদের কার্যক্রমকে আরও আধুনিক, দক্ষ এবং টেকসই করতে হবে। এই প্রকল্প সেই লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি। আমি এডিবি, ওডগ এবং বিএমডিএ এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান তিনি। সেইসাথে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রকল্প বারিন্দ অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডাবলুএম এর উপ-নির্বাহী পরিচালক, ন্যাচারাল রিসোর্সেস আন্ড এগ্রিকালচারাল ইকোনমিস্ট, এডিবি, শিঙ্গো কিমুরা প্রিন্সিপালসোহেল মাসুদ (অপারেশন), রাবি ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য ড. চৌধূরী সারোয়ার জাহান, ইকোনমিস্ট এডিবির প্রিন্সিপাল ড. তাকাশি ইয়ামানো, রুয়েট সিভিল ইঞ্জিনিয়ার প্রফেসর ড. নেয়ামুল বারি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএ সদর দপ্তর এবং বারিন্দ প্রকল্পের ফোকাল পার্সন নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের উপস্থিতি সকলের জন্য অত্যন্ত আনন্দ ও অনুপ্রেরণার বিষয়। বারিন্দ অঞ্চল দেশের অন্যতম খরা-প্রবণ এলাকা। এ অঞ্চলের কৃষি উৎপাদন, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিএমডিএ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বান্তবায়নের অংশ হিসেবে আমরা কৃষকবান্ধব ও টেকসই সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো অভিজ্ঞতা বিনিময়, বাস্তব চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর সমাধানের পথ খুঁজে বের করা। আমি বিশ্বাস করি, আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাকে আরও সমৃদ্ধ করবে।

কর্মশালায় কৃষি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ সহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্টেট হোল্ডারগট কর্মশালায় উপস্থিত হয় এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। বিএমডিএ, এডিবি, ডাকসকো, রুয়েট, এলজিইডি, বিডাবলুডিডিবি, ডাবলুএআরপিও, এমওএফ ও এমওএ এবং কৃষি সম্পসারণের প্রতিনিধি ও কৃষকসহ ৭০ জন কর্মশালার উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin