রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রমিক কর্মচারী ইউনিয়ন’র বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভূক্ত সংগঠন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রাজঃ২০৮৮) এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব)।

এর আগে সকালে অত্র ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতে এক মিনিট নিরবতা ও সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য দোয়া করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর’র সহকারী পরিচালক ও পর্যবেক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মহানগর শ্রমিকদল রোকনুজ্জামান মানিক, সভাপতি মজিবুর রহমান (রাজঃ২০৮৮), সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র (রাজঃ২০৮৮) এর সিনিয়ার উপদেষ্টা ও প্রশাসনিক কর্মকর্তা আবুল কাসেম।

উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, শরীফুল হক (অবসরপ্রাপ্ত), নাজিরুল ইসলাম, আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, শিবির আহমেদ, সমসের আলী, ইকবাল হোসেন ও জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, রাজ:২০৮৮এর সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, সদস্য নুরুজ্জামান ইসলাম, শফিকুল ইসলাম, আহসান উল্লাহ, শাহীন পারভেজ, মেহেদী হাসানসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারী ও দেশবাসীর জন্য বিশেষ দোয়া করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin