নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (জিমনেসিয়াম) হল রুমে বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জোন অফিস এর ৪০জন কর্মকর্তা-কর্মচারী এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম(অতিরিক্ত সচিব)। কোর্স পরিচালনা করেন তত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান গবেষণা ও প্রশিক্ষণ শাখা বিএমডিএ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা ও ড. আবুল কাসেম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা সিকান্দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। কর্মশালার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ পেশ ইমাম।