শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের “অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোরদারকরণ (ইওউচ) প্রকল্পের আওতায়” কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে দিনব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)। কোর্স পরিচালনা করেন বিএমডিএ গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান।

এসময়ে উপস্থিত ছিলেন বিএমডিএ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান ও আব্দুল লতিফ, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, প্রশিক্ষক হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র কৃষি প্রকৌশলী, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কনসালটেন্ট শাহ সাইদুর রহমান মোঃ রিয়াদাত হোসেন, বিএমডিএ এর নির্বাহী প্রকৌশলী এনামুল কাদিও ও সহকারী প্রকৌশলী রেজাউল করিমসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন রিজিয়ন ও জোনের মোট ৩০জন কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচীতে এসডিজি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ, কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, সেচকার্যক্রম আধুনিকায়নসহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়। শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ পেশ ইমাম রফিকুল ইসলাম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin