রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে মার্চ ২০২৬ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিএমডিএ’র প্রধান কার্যালয়সহ রাজশাহী ও রংপুর বিভাগের রিজিয়ন ও জোনের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স এর মধ্যমে মাসিক সমন্বয় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।
এসময় ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, এটিএম মাহফুজুর রহমান, জিন্নুরাইন খান, আব্দুল লতিফ ও শিবির আহমেদ সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার রিজিয়ন, সদর দপ্তর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক(কৃষি), সহকারী প্রকৗশলীবৃন্দ মাসিক সমন্বয় সভায় যুক্ত ছিলেন।
এসময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার সমাধাণের নির্দেশ দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin