সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন:ভূমিমন্ত্রী রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ পুবালী ব্যাংক কেশরহাট শাখার লোন অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের ফ্রি ডেন্টাল ক্যাম্প

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর আয়োজনে বিএমডিএ‘র বোর্ড কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সভায় সভাপত্বিত করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ‘র) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সভায় উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয় ঢাকার যুগ্ম সচিব (উপকরণ) জসিম উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, ঠাকুরগাঁও পৌরসভার বোর্ড সদস্য জাফুরুল্লাহ, রাজশাহীর বোর্ড সদস্য সাইফুল ইসলাম হিরক, বোর্ড সদস্য বদরুল লাইলি, বিএমডিএ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম ও বিএমডিএ নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি (অতিরিক্ত সচিব), সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ নিয়মতান্ত্রিক ও দক্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই গতিশীল নেতৃত্বের হাত ধরে উত্তরবঙ্গের সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএমডিএ আরও কার্যকর ভূমিকা রাখবে। সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ‘র) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন সকল বোর্ড সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin