নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। সফিউল আলম কে সভাপতি এবং আসিফ আহমেদ আকাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিদুল আলম শাকিল, সাংগঠনিক সম্পাদক মাশরাফি মাহমুদ, দপ্তর সম্পাদক শাহরিয়ার রশীদ, প্রচার সম্পাদক সাদিয়া আনাম মুগ্ধ ও ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা সুমাইয়া।
এই কমিটি অনুমোদন দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সেইসাথে তারা আগামী ৩০দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছেন বলে পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।