রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইন ও ফার্মেসী বিভাগের সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), প্রক্টর ডা. আব্দুল আউয়াল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
আজকের ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইন ও ফার্মেসী বিভাগে স্নাতক (অনার্স) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আধুনিক শিক্ষা ব্যবস্থা, গবেষণাবান্ধব পরিবেশ, দক্ষ শিক্ষকবৃন্দ এবং সমসাময়িক পাঠক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, মেধা, যোগ্যতা ও নির্ধারিত ভর্তি নীতিমালার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে এবং নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মানসম্মত শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, সমৃদ্ধ লাইব্রেরি, গবেষণা সুবিধা, মেডিকেল সেন্টার, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের সুযোগ প্রদান করে থাকে।

আগামী ৩০ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, অর্থনীতি, সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। আবেদন করা যাবে ২৯ জুন ২০২৬ পর্যন্ত। ভর্তি সংক্রান্ত তথ্য ও আবেদনের জন্য ভিজিট করা যেতে পারে admission.uv.edu.bd.

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin