সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলা নববর্ষবরণ উপলক্ষে গোদাগাড়ীতে চড়ক পূজা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৩নং পাকড়ী ইউনিয়নের ঝিনা ঝালপুকুরে হিন্দু খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়োজনে ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১, তানোর-গোদাগাড়ী আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চড়ক পূজার উদ্বোধন করেন এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। এ সময়ে তিনি বলেন, চড়ক পূজা হচ্ছে সনাতন ধর্মের প্রানের উৎসব। এই উৎসবে প্রায় সকল ধর্মের লোক সমবেত হয়। কারন এ উপলক্ষে মেলা বসে। এই মেলায় সকল ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়। এই মিলন মেলা যেন যুগ যুগ ধওে পালিত হয় সে জন্য তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

উদ্বোধন শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামত এর ৩১ দফার লিফটের বিতরণ করেন। এ সময়ে জনগণের মধ্যে উৎসমুখর পরিবেশের সৃষ্টি হয়। লিফলেট বিতরণের সময় তিনি দেশসেবায় বিএনপিকে সংসদে আনার জন্য সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান । সেইসাথে বেগম খালেতা জিয়ার সুস্থ্যতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

হিন্দু খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেস মাহাতোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিএনপি গোদাগাড়ী উপজেলা সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, তানোর উপজেলা বিএনপি’র সদস্য সচিব শামসুল, তানোর পৌর বিএনপি’র আহ্বায়ক একরাম মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপি আহ্বায়ক আতাউর রহমান ও গোদাগাড়ী পৌর ছাত্রদল নেতা আবু সাঈদ মুহাম্মদ রায়হান (জনি)। এছাড়াও বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং অত্র এলাকার সকল সম্প্রদায়ের জনগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin