মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের ইন্টার্নশীপ কার্যক্রম সমাপ্ত

  • প্রকাশ সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩৩৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের ৯ম ও ১০ম ব্যাচের শিক্ষার্থীদের চার সপ্তাহব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার সকালে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয় সম্মেলনকক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে চার সপ্তাহব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রমের এই সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রেজিস্টার লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ শামিম হুসেন, পূরকৌশল বিভাগ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগীয় প্রধান ও ডিন প্রফেসর ডক্টর প্রকৌশলী রাশেদুল হক রানা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম আখতার জাহান মোট ৩৪ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ তুলেদেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) নাজিরুল ইসলাম, বিএমডিএ সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী(চলতি) তোফাজ্জল আলী সরকার ও নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলামসহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর উপস্থিত ছিলেন।

সম্মাননা সনদ বিতরণ শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর প্রতিনিধি দল।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin