শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটির রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটির আয়োজনে শুক্রবার দিনব্যাপি রাজশাহীতে জেলা প্রতিনিধিদের উদ্যোগে রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানগরীর মহিষবাথানে অবস্থিত আব্দুল মজিদ মোমোরিয়াল একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রাজশাহী বিভাগের সভাপতি গোলাম সারওয়ার স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি বগুড়া জেলা সভাপতি আজমল হুদা শেখ, চাপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আফসার আলী, নওগাঁ জেলা সভাপতি মঞ্জুর মোশেদ টুটুল, বগুড়া জেলা সচিব আমিনুল ইসলাম মিশা, চাপাইনবাবগঞ্জ জেলা সচিব রবিউল ইসলাম, রাজশাহী জেলা সভাপতি আব্দুল আজিজ, সদস্য এনামুল হক, রাজশাহী জেলা সচিব মোস্তাক আহমেদ বিদ্যুৎ, রাজশাহী বিভাগীয় মহিলা বিষয়ক সদস্য কিবরিয়া আকতার বানু, নাটোর জেলা সচিব মোহাম্মদ আলী, জয়পুরহাট জেলা সভাপতি আজিজার রহমান ও সচিব রেজাউল বাশার, সিরাজগঞ্জ জেলা সভাপতি আব্দুস সোবহান আকন্দ, সচিব শাহাদত হোসেন ও নওগাঁ জেলা সচিব শাহীদ প্রাং।

সভার সভাপতি বলেন, কিভাবে এই সংগঠনটিকে এগিয়ে যাওয়া যাবে এবং কোন প্রকার নীতিমালা পরিবর্তন ও পরিবর্ধন করতে হলে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও বিল ভাউচারে কার স্বাক্ষর হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। উপস্থিত সকলেই সংগঠনটিকে এগিয়ে নিতে সহমত প্রকাশসহ একতাবদ্ধ থাকার প্রতিশ্রুত দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin