রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট থেকে তিনজন আইনজীবী বহিস্কার

  • প্রকাশ সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট থেকে তিনজন আইনজীবীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, এডভোকেট এনামুল হক, এডভোকেট মুহা: আতিকুর রহমান ইতি ও এডভোকেট মাহমুদুর রহমান রুমন। শনিবার (২৮জুন-২০২৬) এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উল্লেখ করা হয় সংগঠনের সিদ্ধান্ত ভঙ্গ করে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন নির্বাচন -২০২৬ ইং এ, বিদ্রোহী প্রার্থী হিসেবে তাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অংশগ্রহণ করেন।

এজন্য সংগঠনের পক্ষ থেকে ঐ তিনজন আইনজীবীকে নিয়মানুয়ায়ী কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় সংগঠনের সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তাঁদের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর কোন কার্যক্রমের সাথে তাঁদের কোন সম্পর্ক থাকবেনা। একটি প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর সদস্য সচিব এড. আবদুল মালেক রানা এই তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin