নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নব নির্বাচিত রাজশাহী জেলা ও মহানগর কমিটির পরিচিতি, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। শুক্রবার বিকেলে সাড়ে ৪টায়, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শফিকুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশ এ নির্দেশনা মনে রেখে সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি নব গঠিত কমিটিকে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করতে হবে। এ দেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়ণে সকলকে ভূমিকা রাখতে হবে। রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে যে দায়িত্ব দিয়েছেন তা বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম মুয়াজ্জিন খাদেমকে ভাতা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।
নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ, সবুজায়নসহ সকল উন্নয়ন কাজ এগিয়ে নিতে নগরবাসীসহ সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতায় এ নগরীকে আরও সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর নগরী রূপে গড়ে তুলতে চান তিনি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর শাখার সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটু এবং সঞ্চালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এরআগে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সভাপতি মামুন-উর-রশিদ, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল, সহ-সভাপতি মোহাম্মদ আরফিন, এস এম মিজানুর রহমান অহিদ ও প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় পেশাজীবী দলের সহ-সভাপতি এস এম মুসা, ইফতেখার আলী বাবু ও হাফেজ সাইফুল্লাহ মনসুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং রাজশাহী জেলা পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ইঞ্জি. ফারুক হোসেন, যুবদল রাজশাহী মহানগর আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্যসচিব রফিকুল ইসলাম রবি ও স্বেচ্ছাসেবক দল মহানগর সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, জাতীয়তাবাদী পেশাজীবী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।