সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচনাসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল, ফ্রেন্ডস অব বাংলাদেশের (ইন্ডিয়া চ্যাপ্টার) সহ-সভাপতি সত্যম রায় চৌধুরী ও হেরিটেজ আর্টিস্ট সুভাষ প্রসন্ন ভট্টাচার্যসহ ভারতীয় অতিথিবৃন্দ, ফ্রেন্ডস অব বাংলাদেশের (কো-অর্ডিনেটিং চ্যাপ্টার) প্রধান সমন্বয়ক এসএম সামছুল আরেফীন, মহিলা আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাগণ, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বাংলাদেশ-ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে আলোচনা করেন। বক্তারা দুই দেশের ভবিষ্যত সম্পর্ক আরও সুদৃঢ় করতে সাংস্কৃতিক মিলনমেলার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সীমারেখা রয়েছে তা দুই দেশের মানুষের হৃদয়ের মাঝে বিভেদ সৃষ্টি করতে পারবে না। এটিই হল সাংস্কৃতিক মিলনমেলার মূল লক্ষ্য। অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একই মানুষ। আমাদের সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে হবে। আজকে যে সাংস্কৃতিক মিলনমেলা হচ্ছে এর গুরুত্ব অপরিসীম। এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনেও চলার পথে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে। এটি একটি মাইলস্টোন হিসেবে থাকবে। এটি একটি মহান উদ্যোগ। এ সময় তিনি দুই দেশের সম্পর্ক অটুট রাখার জন্য সংস্কৃতি দিয়ে সকল অপশক্তি মোকাবিলার আহবান জানান।
অনুষ্ঠানে ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক এসএম সামছুল আরেফীন স্বাগত বক্তব্য প্রদান করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ও ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে এবারের বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin