বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার মানববন্ধন

  • প্রকাশ সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা বরাবওে স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষাভবনে উপবৃত্তি প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও টাইমস্কেল/সিলেকশন গ্রেড, এন্ট্রিপদ নবম গ্রেড সহ মাধ্যমিকের সকল বৈষম্য নিরসনের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, এম. কামাল, ডি.এম কামাল, আনোয়ার সাদাত, ইকবাল হোসেন, আরিফুল ইসলাম ও ড. জাকির হোসাইন। এছাড়াও বিভিন্ন জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। দাবী মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন শিক্ষকরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin