রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশের রাজনীতিতে আবারও ষড়যন্ত্রের ঘনঘটা শুরু হয়েছে: মিলন

  • প্রকাশ সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবার দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশের আইন শৃংখলা অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। বাংলাদেশের রাজনীতিতে আবারও ষড়যন্ত্রের ঘনঘটা নেমে এসেছে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়াও দলের ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। ঐক্যবদ্ধভাবেই থাকতে হবে, কোন প্রকার অনিয়ম অত্যাচার ও দখলদারিত্বদের বিএনপিতে কোন স্থান নেই।

বিএনপি একটি গণতান্ত্রিক ও ঐকবদ্ধের দল। এই দল থেকে বিগত সময়ে কেউ অন্যদলে যোগ দেয়নি। অনেক কষ্ট স্বীকার করে তারা এই দলের হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি আরো আরো বলেন, পতিত সরকারের খুনি ফ্যাসিস্ট হাসিনা এত পরিমান বিরোধীদল তথা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপরে ষ্ট্রীমরুলার চালিয়েছে। তবুও একটি কর্মীও অন্যদলে যায়নি। তিনি আরো বলেন, নিজের ক্ষমতাকে ধরে রাখতে সর্বদা যা ইচ্ছা তাই করেছে।

তিনি আরো বলেন, পালিয়ে যাওয়ার পূর্বে হাজার হাজার ছাত্র-জনতার রক্ষ খেয়ে দেশ ছেড়ে পালিয়েছে। শেষ মুহুর্ত পর্যন্ত নিজের ক্ষমতাকে ধরে রাখতে লড়ে গেছেন হাসিনা। তিনি বলেন, ভারতে বসে আবারও খুনি হাসিনা আবারও ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে পবার দর্শন পাড়া ইউনিয়ন বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠন এর আয়োজনে দর্শনপাড়া উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গন এই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম মাষ্টার।

দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, শেখ মকবুল হোসেন, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, পাবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আহমেদ, দর্শন পাড়া বিএনপি যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলী, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin