রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বাগমারার ভবানীগঞ্জ হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

  • প্রকাশ সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৬০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে রাজশাহী স্থানীয় সরকার উপপরিচালক শাহানা আখতার জাহান বরাবরে অভিযোগ করা হয়েছে। বাগামার শ্যামপুর গ্রামের আবু বাক্কার সিদ্দিক এর ছেলে আব্দুল ওহাব গতকাল রোববার এই অভিযোগ করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন ২০২১ ্ইং অর্থ বছরে ভবানীগঞ্জ হাটের ইজাদারদের মধ্যে তিনি একজন অংশিদার। কিন্তু তিনি বেশ কিছুদিন লক্ষ করেছেন হাটে নিয়মবহির্ভূতভাবে সকলের নিকট হতে অতিরিক্ত খাজনা আদায় করা হয়।

 

অতিরিক্ত খাজনা আদায় করতে তিনি নিষেধ করলেও চলতি বছরের ৩১ মে তাকে হাটের অন্য অংশিদার ভবানীগঞ্জের ফজলুর রহমানের ছেলে এনামুল হক এবং চানপাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মুক্তার তারা উভয়ে ষড়যন্ত্র করে তার বিনিয়োগকৃত টাকা ফেরত না দিয়ে হাটের অংশিদার হতে বাদ দেন। বিষয়টি নিয়ে তাদের সাথে একাধিকবার বসেও কোন লাভ না হওয়ায় তিনি এই আবেদন করেছেন। সেইসাথে বিয়য়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য উপপরিচালকের নিকট অনুরোধ করেন তিনি।

অভিযোগ বিষয়ে মুক্তার আলীর নিকট জানতে চাইলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় বলে দাবী করেন। আব্দুল ওহাব ও তার পিতা আবু বক্কার সিদ্দিক বিভিন্ন সময়ে স্বাক্ষর করে টাকা নিচ্ছেন এবং পনেরদিন পূর্বেও চেকের মাধ্যমে এক লক্ষ টাকা নিয়েছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin