নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুজ) রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন (২০২২-২০২৪) দিনব্যাপি শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়। কোন রকম ঝামেলা ছাড়া উৎসব মুখর পরিবেশে বোঠ গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন যাতে সুষ্ঠুভাবে হতে পারে সে জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। তারা সকাল থেকে ফলাফল ঘোষনা পর্যন্ত কেন্দ্রে ছিলেন।
নির্চাচনে মোট ২১জন পরিচালক পদের জন্য দুইটি প্যানেলে ২১ জন করে ৪২ জন এবং ও এককভাবে সতন্ত্র প্রার্থী হন ১জন। তিনটি প্যানেল মিলে মোট ৪৩জন প্রার্থী পরিচালক পদের জন্য লড়েন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৪৫৬জন। এর মধ্যে একজন মারা যাওয়ায় এবং অসুস্থজনিত কারনে হাসাপাতালে চিকিৎসাধীন থাকায় ভোটার সংখ্যা ছিলো ৪৫৪জন। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের সতন্ত্র একক প্রার্থী হলেন সেলিম রেজা বাইরোন। অপরদিকে অন্য দুই প্যানেলে যারা প্রতিদন্দিতা করেন, তারা হলেন, ডাবলু-মনীষ-রায়হান পরিষদে শফিকুল ইসলাম ডাবলু, মনীষ রায়, রায়হান, মানিক, ইসলাম, মনিরুল ইসলাম মনি, সজল চন্দ্র সরকার, তহিদুল ইসলাম তুহিন, সামিউল ইসলাম সুইট, মেরাজুল ইসলাম, রনি চন্দ্র মণ্ডল, রবিন কুমার সরকার, সেলিম হোসেন, হাসান আলী, হাবিবুর রহমান রিপন, মাইনুল হোসেন, আবু মুছা, সাধন সরকার, সাইদুল ইসলাম খান, প্রদীপ চন্দ্র দাস ও মেহেদি হাসান দিপু।
অন্যদিকে মোখলেছ-বিশু-অপু পরিষদ থেকে পরিচালক পদে নির্বাচন করেন, মোখলেছুর রহমান, বিশু, আশরাফুল ইসলাম অপু, আলহাজ¦ সাইফুল ইসলাম, মকবুল হেসেন টিসু, উৎপল রায়, আনসার আলী, গোপাল চন্দ্র কুন্ডু, আজাদ আলী, বর্ণ কুমার মন্ডল, শরিফুল ইসলাম খান, শহিদুল ইসলাম, আষীশ রায়, নাজিরুল ইসলাম মিঠু, শিখন কর্মকার, সনজিত সরকার সনজিত,পরিমল সরকার, কেরামত আলী, কামরুজ্জামান জামান, শংকর মহোন্ত ও আমিনুর রহমান আমিন।
নির্বাচন বের্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিকাশ কুমার সরকার। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম ও এস.এম হাশেম। মোট আটটি বুথে ভোটারগণ তাদের ভোট প্রদান করেন।