সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্ত শ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্ত শ্রেণী ফুটবল টুর্নামেন্ট এর খেলা অনুষ্ঠিত হয়। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ওয়াদুদ হাসান পিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, মেয়েরা পূর্বে ফুটবল খেলাতো দূরের কথা ঘর থেকে বের হতোনা। কিন্তু এখন নারী ও মেয়েরা অনেক খেলায় অংশগ্রহন করছে। শুধু অংশগ্রহন নয় তারা ভাল করছে। সেইসাথে দেশের ভাবমুর্তি উজ্জল করছে। পুরুষ ফুটবল দল যখন বার বার ব্যার্থ হচ্ছে, ঠিক তখন নারী ও মেয়েরা একের পর এক দেশে বিদেশে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছে। আগামীতে আরো ভাল করবে বলে উল্লেখ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিুপ সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, অভিভাবক প্রতিনিধি জুয়েল রানা, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান ও শিক্ষক প্রতিনিধি ইসমত আরা খাতুন। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক নাসরিন আক্তার, চারুকারু শিক্ষক তানজিম ইমতিয়াজ সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin