রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাসাস রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক, দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক, দোয়া ও ইফতার মাহফিল সোমবার বিকেলে রাজশাহী মহানগরী টি-বাঁধ সংলগ্ন একটি কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহী জেলা শাখার সভাপতি জাহিদ হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেরা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু।

বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক সাইফুল ইসলাম হিরক, বাংলাদেশ সাংবাদিক সংস্থা নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠাতা আহ্বায়ক সরকার শরীফুল ইসলাম, নির্বাচন কমিশনার পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর সাবেক সভাপতি জাকির হোসেন রিপন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম ইমন।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুর সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহাগরের সভাপতি গুলবার আলী জুয়েল, সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতাসহ বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্য এবং সিটি প্রেস ক্লাব সদস্যগণ।

উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিক সংস্থার উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। এই সংগঠনটি যেন আগামীতে আরো বড় আকার ধারন করে সে বিষয়ে বিশেষ খেয়াল রাখার আহ্বান জানান এবং পরামর্শ প্রদান করেন। সেইসাথে বস্তুনিষ্ট তথ্য উপস্থাপন ও সততার সাথে সাংবাদিকতা করার জন্য পরামর্শ দেন তারা। শেষে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়। এদিকে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অত্র সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin