সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি আগামীতে আর কোন ফ্যাসিস্ট তৈরী হতে দেবে না :মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পতিত সরকারের আমলে মিথ্যা, হয়রানীমূলক মামলা, গায়েবী মামলা ও গুম মামলা হয়েছে। এটা বর্তমানে যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপরে এই মামলা চাপানো হয়েছে। বিশ হাজার নেতাকর্মীকে খুন, ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে পাঁচ লক্ষ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা এবং এক হাজার সাতশত জন নেতাকর্মীকে গুম করেছে পতিত সরকার। হাজার হাজার নেতাকর্মীকে ঘরছাড়া করেছে। তারা বাড়িতে ঘুমাতে পারেনি। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি। ছাত্ররা ক্লাস করতে পারেনি। শিক্ষকদের নৈতিকতা নষ্ট হয়ে গিয়েছে। এর ফলাফল হচ্ছে গত কয়েকদিন আগে পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী খুনি হাসিনার ফাঁসির আদেশ হয়েছে।

শুক্রবার মোহনপুরের মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১ নং ধূরইল ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ড এর ধানের শীষের নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র যদি নির্বাচন হয়। আর সেই নির্বাচনই যদি জনগণের ক্ষমতায়ন কেন্দ্রবিন্দু হয়। তহালে জনগণের নিকট রাজনীতিবিদদের জবাব দিহিতা থাকতে হবে। আর জনগণ যা চায় তার করতে হবে, বেগম খালেদা জিয়া এটা অন্তরে ধারন করেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এটা অন্তরে ধারন করেন। আর এর উপরে আস্থা রেখেইে তিনি রাজনীতি করে যাচ্ছেন। গণতন্ত্রের পুরোধা, বাংলার রাখাল রাজা, গ্রেট ফিলোসোফার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রয়োজনীয়তা আছে কিনা তা তিনি সে সময়ে বুঝেছিলেন। এখন যারা রাজনীতি করবে তাদেরকে জনগণের নিকট যেতে হবে। কিন্তু বিগত দিনে এই দায়দায়িত্ব ছিলোনা। ভোট দিলেই কি আর না দিলেই কি। এমনিতে নির্বাচিত হয়ে, নেতা হয়ে যেতো। বর্তমানে দীর্ঘ সতের বছর পরে দেশে একটা ভাল পরিবেশ সৃষ্টি হয়েছে। এর সুবাদে এখন নিজেরা নিজেদের জনপ্রতিনিধি তৈরী করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, জনগণের দল হিসেবে দেশের মানুষের আস্থার প্রতিক হিসেবে বিএনপি এবারের নির্বাচনে অংশগ্রহন করেছে। ইতোমধ্যে যে রোডম্যাড ঘোষনা হয়েছে, সে অনুযায়ী বিএনপির প্রার্থীতা ঘোষনা করা হয়েছে। ধানের শীষ এডভোকেট শফিকুল হক মিলনের নয়। ধানের শীষ হচ্ছে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতিক। এই ধানের শীষ যিনি হেফাজত করেন। তাঁকে আল্লাহ এবং দেশের জনগণ দেখভাল করে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এজন্য দেশের জনগণ চারবার বিএনপিকে নির্বাচিত করেছিলো। বেগম খালেদা জিয়া তেইশটি আসনে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। বিএনপি যেমন ফ্যাসিস্ট দল নয় এবং ফ্যাসিস্টকে প্রশ্রয় দেয়নি, তেমনি আগামীতে কোন ফ্যাসিস্ট তৈরী হতে দেয়া হবেনা বলে জানান তিনি।

মিলন বলেন, বিএনপি কোন চাঁদাবাজের জন্ম হতে দেবেনা। সিন্ডিকেট করে কোন কৃষককে জিম্মি করতে দেবেনা। বিএনপি ক্ষমতায় আসেল মাদক মুক্ত বাংলাদেশ, বেকার সমস্যার সমাধান এবং নারীদের ক্ষমতায়ন করবেন। নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার কার্ড চালু করবেন। আগামীতে উন্নয়নমূলক কাজ যেমন রাস্তাঘাট, স্কুল কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করবেন। এজন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

তিনি বলেন, বিএনপি একা নির্বাচন করতে চায়না। সবাইকে নিয়ে নির্বাচন করতে চায়। বেগম জিয়া সব থেকে ত্যাগ স্বীকার করেছেন। তিনি বাড়ি, সন্তান হারিয়েছেন। বিনা চিকিৎসার হত্যা করার চেষ্টা করা হয়েছে। ছয়বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেই নেত্রীর দল বিএনপি ও ধানের শীষকে দেখে রাখার জন্য দেশবাসী তথা পবা-মোহনপুরবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

ধুরইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমির এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ মাহাবুব অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দীন সরকার, বর্তমান সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, কেশর হাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুসবুর রহমান, শ্রমিকদলের সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল, কেশর হাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, উপজেলা বিএনপির সদস্য খায়রুল ইসলাম মাষ্টার, বিএমডিএ শ্রমিকদলের সাবেক অর্থ সম্পাদক নুহ আলম, মোহনপুর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল রাজ্জাক, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা শওকত। এছাড়াও ধূরইল ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin