মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বিএনপি গণতান্ত্রিক ও গণমানুষের দল: ঈশা

  • প্রকাশ সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি একটি গণতান্ত্রিক ও গণমানুষের দল। এই দল জন্ম থেকে জনগণের আস্থা অর্জন করে রাজনীতি করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করে জনগণের ভাগ্যের উন্নয়ন করে গেছেন। তিনি স্বল্প সময়ে দেশের অনেক সংস্কার করে গেছেন। তাঁর সহধর্মীনি তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও প্রেসিডেন্সি পন্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার গঠন করেছেন। তিনি সংস্কার করে গেছেন। আসলে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া বলে জানান তিনি।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য সন্তান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১দফা দিয়েছেন। এই ৩১দফা বাস্তবায়িত হলে সংস্কার কার্যক্রমের আর তেমন কিছু থাকবেনা বলে শনিবার বিকেলে ২১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ৩১দফা লিফলেট বিতরনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি রাজশাহী মহানগনের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বিএনপি’র জনপ্রিয়তা দেখে একটি দেশদ্রোহী দল ঈর্ষাণীত হয়ে নির্বাচন বানচাল করতে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তারা নির্বাচন পেছাতে পিআর পদ্ধতি ও গণভোট দাবী করছে। আসলে তারা জানে নির্বাচন হলে সারাদেশে পাঁচটি আসনও পাবেনা। এজন্য তারা পিআর নিয়ে মাঠে নেমেছে। কিন্ত কোন পিআর এদেশে হবেনা। তিনি বলেন, এই দেশদ্রোহী রাজাকার দলকে দেশে তাদের কার্যক্রম স্থগিত এবং নিবন্ধন বাতিল করতে দেশব্যাপি আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন টিভি টকশোতে এ নিয়ে আলোচনার ঝড় বইছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি বলেন, যে দল বাংলাদেশ নামে এই দেশ হোক সেটাইতো চায়নি। তারা কিভাবে এদেশে রাজনীতি করতে পারে। এখন সময় এসেছে দেশ রিবোধী দলকে দেশ থেকে বিতারিত করার। দেশবাসীকে এ নিয়ে জোড়ালোভাবে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও মহানগর বিএনপি’র প্রাক্তন সভাপতি প্রবীন নেতা এডভোকেট এনামুল হকসহ ২১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin