সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি দীর্ঘ সতের বছর পরীক্ষা দিয়েছে, আর নয়: মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি দীর্ঘ সতের বছর পরীক্ষা দিয়েচে। স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। এর ধারাবাহিক ফসল হচ্ছে গত বছরের জুলাই আগস্ট। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর নানা চড়াই উথরাই পার করে অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করেছে। এটা বাস্তবায়ন করার জন্য বিএনপি কাজ করছে। এজন্য বিএনপি নির্বাচনী কমিটি গঠন করছে বলে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, বেগম জিয়া একজন আপোসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের নিকট মাথা নত করেননি এবং কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি শত নির্যাতন সহ্য করে এবং জীবন মরণের সন্নিকটে এসেও দেশের বাহির যাননি। তিনি ইচ্ছা করলে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট যেয়ে থাকতে পারতেন। কিন্তু সেটা করেননি। কারণ বেগম জিয়া এ দেশকে এবং এদেশের মানুষকে ভালবাসে বলে উল্লেখ করেন তিনি। আগামী নির্বাচনে কারো কথায় প্ররোচিত না হয়ে যে দল এবং দলের নেত্রী দেশকে ভালবাসে সেই দল বিএনপিকে ভোট দেয়ার অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত চলছে। কিন্তু কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। দেশের সাধারণ জনগণ ও নতুন ভোটারগণ ষড়যন্ত্র নরুখে দেবে। কারন ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ সতের বছর যুবকদের ভোটের মাঠ থেকে দূরে সড়িয়ে রেখেছিলো বলে উল্লেখ করেন তিনি। ধর্ম ব্যাবসায়ীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ দেশবাসীকে অনুরোধ করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর সঞ্চালনায় আলোচনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-১নং বাচ্চু রহমান, ধুরইল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, ধুরইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মকলেসুর রহমান। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin